
খুলনা,প্রতিনিধি:
ডিএইচএমএস ২০২৬-২৭ শিক্ষা বর্ষে খুলনা হোমিওপ্যাথি কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার কৃতিত্বের পরিচয় দিয়েছেন কয়রার মাস্টার মোক্তার হোসেন। তার এই অসামান্য সফলতায় শিক্ষক মহলসহ এলাকায় আনন্দের জোয়ার বইছে।
জানা যায় ৪ বছর ৫ মাস দীর্ঘ সময় কোর্সর, ডিএইচএমএস হোমিওপ্যাথি চিকিৎসা কোর্স ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় সারাদেশের বিভিন্ন বিভাগের ন্যায় খুলনাতেও অনুষ্ঠিত হয়। খুলনা হোমিওপ্যাথি কলেজ কেন্দ্রে বিভিন্ন পেশার ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৩২ জন কৃতকার্য হন। প্রত্যেক পরীক্ষার্থী ৪টি ইনস্টিটিউটে চয়েজ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আজ ২ নভেম্বর রবিবার এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের সুপরিচিত নাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সিনিয়র শিক্ষক মোক্তার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে মোক্তার হোসেন বলেন,আমি একজন শিক্ষক। কর্মজীবন অতিবাহিত হওয়ার পর হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করতে চাই। চাকরি জীবন শেষে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। অর্থের জন্য নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।
এলাকাবাসীর প্রত্যাশা, তার এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত কয়রা অঞ্চলের সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত হোমিওপ্যাথি সেবা পাবেন এবং তিনি একজন আদর্শ সেবক হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবেন।









