ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মাহবুব হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইনের নেতৃত্বে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা কলেজ মাঠের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

০২:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬