
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।
খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলাম ঐক্য পরিষদ সদর সদর উপজেলা শাখার উদ্যোগে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬আগস্ট) জুমআবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভার রোড় ডিভিশন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা মুফতি মীর মুহাম্মদ তৈয়ব।
এই সময় সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সহ-সভাপতি মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শাহ জালাল, সেক্রেটারি রেজাউল করিম মিছবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
