একজন অশিক্ষিত হকার কি করে সাংবাদিক হলো!

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক,খুলনাঃ

খুলনার খবর থেকে বহিষ্কারের পরও প্রতিষ্ঠানের নামে চালাচ্ছে অপপ্রচার।দিঘলিয়ায় একাধিক অভিযোগের ভিত্তিতে এস এম শামীমকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি খুলনার খবর কর্তৃপক্ষ।
খুলনার দিঘলিয়ায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি, চুরি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার একাধিক অভিযোগের ভিত্তিতে এস এম শামীমকে প্রতিষ্ঠান থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বলে জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনার খবর’ কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শামীম প্রথমে পত্রিকার হকার হিসেবে কাজ করতেন। পরবর্তীতে খুলনার খবরের ক্যামেরাপারসন হিসেবে যুক্ত হন। একপর্যায়ে তাকে সংবাদ পাঠানোর দায়িত্বও দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
খুলনার খবর কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পরও তিনি প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালে তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বহিষ্কারের পর থেকে এস এম শামীমের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড, বক্তব্য কিংবা কার্যক্রমের দায়ভার খুলনার খবর বহন করবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তার সঙ্গে প্রতিষ্ঠানের বর্তমান কোনো সম্পৃক্ততা নেই বলে অবহিত করা হচ্ছে।
সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশায় যুক্ত হতে হলে সততা, নৈতিকতা, পেশাগত দক্ষতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা সাংবাদিকতার ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

অন্যান্য খবর