
মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে
বাংলাদেশ থেকে মালদ্বীপ সফরে আগত
ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।
এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ফেনী সদর পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া,
দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক
মোহাম্মদ নাসির উদ্দিন ও ফেনী জেলা ছাত্রদলের সদস্য মোঃ মেজবাহ উদ্দিন।
তাদের আগমন উপলক্ষে মালদ্বীপে অবস্থানরত বিএনপি ও যুবদলের নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী এবং শুভাকাঙ্ক্ষীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আঃ মান্নান, মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ হারুন মিয়া, ব্যবসায়ী সুমন মিয়াজী, যুবনেতা ইসরাফিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।









