ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

উখিয়া র‍্যাব – সেনাবাহিনীর যৌথ অভিযান – অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মোঃ ওসমান গনি (ইলি) স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া হাফেজ শফিক (১৯) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি যার মধ্যে দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে আটক ব্যক্তি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া আলামতসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যভিত্তিক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

উখিয়া র‍্যাব – সেনাবাহিনীর যৌথ অভিযান – অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

১০:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬