ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় রবিবার (২ আগস্ট ২০২৬) খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ির গোলাবাড়ি এলাকায় উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। একই সময়ে তাঁর প্রতিনিধি হিসেবে মহালছড়ি উপজেলায় উপস্থিত থেকে ১০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা ওয়াদুদ ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

০৩:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬