
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের খুলনার ডুমুরিয়া উপজেলার ইফা কেন্দ্রের গোলনা দক্ষিন পাড়া বাবরী জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১ লা আগস্ট) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গোলনা দক্ষিণপাড়া বাবরী জামে মসজিদ মক্তবের সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্র শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইফা শিক্ষক খান আরিফুজ্জামান নয়ন ও সাংবাদিক মিঠুন সহ অভিভাবকবৃন্দ।
অনু্ষ্ঠানে বক্তারা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং প্রাথমিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, এই শিশুরা শৈশব থেকেই নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে বড় ভূমিকা রাখছে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, বড়দের সম্মান এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করা, প্রাক-প্রাথমিক স্তরে বর্ণমালা, সাধারণ গণিত, কায়দা ও দ্বীনি শিক্ষা এবং সহজ কোরআন শিক্ষা দেওয়া হয়। মাদরাসা ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা যাতে দেশপ্রেম ও মানবিক গুণাবলী অর্জন করে। ইফার ভূমিকা প্রান্তিক ও সাধারণ পরিবারের শিশুদের দোরগোড়ায় সহজ উপায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়া ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের মাধ্যমে ঝরে পড়া রোধ এবং কোমলমতি শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলার বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রতিনিধির নাম 



















