বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চাটখিলে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ ইসমাইল হোসেন সজীব ,চাটখিল নোয়াখালী 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল  উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং ৮ নং নোয়াখলা পশ্চিম অঞ্চল নোয়াখলা বাজারে অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠান তাজুল ইসলাম সুমন এর সভাপতিত্বে এবং নূর করিম মানিকের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পিং উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর,বক্তব্য উপস্থাপন করেন নোয়াখলা ইউনিয়ন পশ্চিম অঞ্চল-বিএনপির সভাপতি ওমর ফারুক মধু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব,বিএনপি নেতা মাজহারুল ইসলাম পুতুল সহ চাটখিল উপজেলার ছাত্রদলের  সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম পারভেজ।

আরো বক্তব্য উপস্থাপন করেন,চাটখিল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল আজম জগলু,উপজেলা যুগ্ন আহবায়ক ফখরুদ্দিন ফিরোজ,উপজেলা যুবদল নেতা তারেক আজিজ শিপন প্রমুখ।

থেকে আরও পড়ুন