রোববার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে,আটককৃত আব্দুল মজিদ (৫০) একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মুন্সি বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
আহত সিকিউরিটি গার্ড শাহ আলম বলেন,আব্দুল মজিদ ব্যাংকের তিন জনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আমি দৌড়ে গেইট আটকাতে যাওয়ায় আমাকে স্টিলের চাকু দিয়ে দু'বার আঘাত করে পালিয়ে যায়,আমি এখন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি আমি ব্যাংকের কাছে আমার পূর্ণ চিকিৎসার ব্যবস্থার দাবি জানাই।
রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাস অভিযোগ করে বলেন,দুপুর দেড়টার দিকে মাস্ক পরে টুপি মাথায় দিয়ে ব্যাংকে ঢুকেন আব্দুল মজিদ নামে এক ব্যক্তি,৩০-৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে পড়েন,এরপর তিনি ব্যাংকের কাশিয়্যারকে ছুরি দিয়ে ভয় দেখান,পরে তিনি ক্যাশের টাকা লুট করে নিতে ক্যাশিয়ারের সাথে ধস্তাধস্তি শুরু করেন,ওই সময় সে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়,স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন,আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামি আব্দুল মজিদকে আমরা চালান করে দিয়েছি এবং তার অস্ত্র উদ্ধার করেছি সুতরাং এখন তদন্তের আলোকে আদালত সিদ্ধান্ত নিবে।