রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি'র জ্বালাও পোড়াও রাজনীতি ও অবৈধ হরতাল, অবরোধের প্রতিবাদে নেতৃত্বে বিএনপির জালাও পুড়াও নাশকতা ঠেকাতে বীর প্রতীক গাজী এভিনিউ তে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের ন্যায় এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনছর আলী। আনছর আলী বলেন রূপগঞ্জে বিএনপির অপরাধী অপ রাজনীতি করতে যাওয়া যাবে না যারা মানুষের ভিতরে ভীতি তৈরি করে জানমালের ক্ষতি করে তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। রূপগঞ্জের রূপকার গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এমপি উন্নয়নের কথা জনগণের মধ্যে তুলে ধরার জন্য তার নেতা কর্মীদের নির্দেশ দেন। এ মিছিলে আরও উপস্থিত ছিলেন
রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়নের যুবলীগ নেতা জাকিবুর রহমান জুয়েল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সম্পাদক মিঠু খন্দকার,রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মুরাদ হাসান। রূপগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক ভুইয়া, আওয়ামী লীগ নেতা হারুন ভুইয়া, আওয়ামী লীগ নেতা নবী হোসেন রূপগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রুফ মিয়া। সাধারণ সম্পাদক সালাম মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম মামুন, আবু তাহের মিয়া, আমিনুল ইসলাম ভূঁইয়া, সুফিয়ান মিয়া, মেহেদী হাসান মিনাছ, সুমন ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসমাইল হাসান বাঁধন, শাহেদ আলম অভি।