শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা।
পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের সিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পাইকগাছা সরকারী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম। তিনি বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মাদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,রবিউল ইসলাম, মুজিবর রহমান, বনি আমিন ও ঠিকাদারের পক্ষে পার্থ উল্লেখ্য, এডিপির অর্থায়নে পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাটী গ্রামের সাংবাদিক আলাউদ্দিন সোহাগ এর বাড়ী হতে এস এম আব্দুর রাজ্জাকের বাড়ী পর্যন্ত ১লাখ ১০ হাজার টাকায় ১৫৪ ফুট সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলাম। নির্মাণকাজ বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা। রাস্তাটি নির্মাণ করায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, মেয়র সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাফেজা বেগম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।