মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা আয়োজন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল- শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার জীবনীর উপর স্মৃতিচারণ, আলোচনা সভা এবং রুহের মাগফেরাত কামনা করে ৪০ বার পবিত্র কুরআন খতম করা।
শনিবার (৫ আগষ্ট) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান, পৌরমেয়র অমিতাভ বোস, প্রবীন শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান, চেম্বারের প্রেসডেন্ট মো. নজরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ।
দিনটি উপলক্ষে ৪০বার পবিত্র কুরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বাদ জোহর ফরিদপুরের চকবাজার জামে মসজিদে শহীদ শেখ কামাল, সকল বীর মুক্তিযোদ্ধা সহ দেশের কল্যাণে মুনাজাত করা হয়।