শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা।
খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনির ৫২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন দলীয় কার্যালয় শনিবার বিকাল ৫টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করাহয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি র্নিমল অধিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য কয়রা - পাইকগাছার সাবেক সংসদ সদস্য এডঃ শেখ মোঃ নুরুল হকের বড় পুত্র শেখ মনিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনির পুত্র পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এস এম ইনামুল হক,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডঃ আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য হায়দার আলী, সাবেক যুবলীগ নেতা ওলি সহ গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী এবং ইউনিয়ন বাসি। আলোচনা সভায় শেষে মাওলানা ওমর হান্নান দোয়া মাহফিল পরিচালনা করেন।