স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ির গুইমারায় ইসলামি আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৩ টায় জালিয়াপাড়াস্থ গুইমারা উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলার নায়েবে সদর হযরত মাওলানা হারুনুর রশিদ ফারুকী,ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক কে এম নাঈমুল ইসলামসহ ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ।
এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসেন বলেন, এদেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনের কাছে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য সংগঠন শতভাগ নিরাপদ। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেন। আরো বলেন দুনিয়া ও আখেরাতের শান্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নাই।