সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ার পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রকার সাদা মাছের পোনা অবমুক্ত করে ২৪-৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান জনাব গাজী এজাজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথী হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার জনাব শরীফ আসিফ রহমান ও উপজেলা অফিসার ইনচার্জ জনাব শেখ কনি মিয়া। প্রধান অতিথী তার শুভেচ্ছা বক্তব্য বলেন, আমরা মাছে ভাতে বাঙালী। মাছ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্যতম আর খুলনা জেলা মাছের জন্য বিখ্যাত। বদ্ধ জমিতে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে যেমন লাভবান হওয়া যায় তেমনি উৎপাদিত মৎস বিদেশে রপ্তানি করে অধিক পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। স্বল্প পূঁজিতে মাছ চাষ করা সম্ভব। সঠিক পদ্ধতিতে মাছ চাষে যেমন মাছের ঘাটতি কমবে তেমনি সাধারন মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। মৎস চাষীদের মাঝে এ আশাবাদ ব্যাক্ত রেখে তিনি উপস্থিত সকল মৎস চাষীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ সময় উপস্থিত সকল অফিসার ও কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।