মোঃ নওয়াব ভূঁইয়া,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার হলি ট্যুর গ্রুপের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও চৌদ্দ সদস্য বিশিষ্ট একটি টিম গতকাল ১লা জুলাই ব্রাক্ষ্রণবাড়িয়ার বাঞ্ছারামপুর চরশিবপুরের স্বপ্নদ্বীপে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মো : ওমর ফারুক, হলি চাইল্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো: তাইজদ্দিন সিকদার শান্ত, কামসাইর ইমান ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো: নওয়াব ভূইয়া, সার্ভেয়ার মো: জহিরুল সিকদার, হলি চাইল্ড আইডিয়াল স্কুলের শিক্ষক কামরুল , রাজিব, এমদাদ, একাউন্স অফিসার কনফিন্ডেস গ্রুপের রিয়াজুল ইসলাম সুমন, আবির বিশ্বাস একাউন্স অফিসার এসিএস টেক্সটাইলস, আরিফ হোসেন ব্রাঞ্চ ম্যানেজার আইসিটি কম্পানি,আরো উপস্থিত ছিলেন রিসান,রোমান ও নাঈম। স্বপ্নদ্বীপটি একটি চরের নাম। যা আড়াইহাজারের বিশনন্দী ও বাক্ষ্রণবাড়ীয়ার চরশিবপুরের মেঘনা নদীর পাড়ে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপটি। প্রায় পাঁচ বছর যাবৎ এই দ্বীপটি পর্যটকদের জন্য একটি আনন্দের স্থান হয়ে দাঁড়িয়েছে। হলি ট্যুরের সদস্যরা নিজ হাতে রান্না করে দুপুরের খাবার খান। ভ্রমন পিপাসু সদস্যরা কর্ম স্থল থেকে ছুটি পেলেই বিভিন্ন স্থানে চলে যান ট্যুরে। এতে একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য অনুভব করা হয় তেমনি কর্মস্থলের যে ক্লান্তি তা দূর হয়। সদস্যরা গান, কবিতা আবৃত্তি, গজল, কানামাছি, ফুটবল ও ফটোসেশনের মাধ্যমে সারাদিন আনন্দ উল্লাস করে। পরে সন্ধ্যা হলে দ্বীপ থেকে টলার জোগে বিশনন্দী ফেরিঘাট আছে এবং সেখান থেকে গাড়ি দিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।