প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৩, ৭:৪২ পি.এম
জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার।
![]()
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আসামীদের ২৫ (এপ্রিল)মঙ্গলবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, ২৪ (এপ্রিল)সোমবার রাতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্ম-কর্তা মিজানুর রহমানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই শহিদুল ইসলাম, এএসআই ফখরুদ্দিন, এএসআই বিজয়পাশী,এএসআই আব্দুল কায়ূমের সমন্বয়ে পুলিশদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের নুর আহমদের পুত্র তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রুকন মিয়া এবং উপজেলার মিরপুর ইউনিয়নের বাউর কাপন গ্রামের মৃতঃহেকিম মুন্সীর পুত্র জিআর-২৪৪/২০(দঃসুরমা) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবির মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতদের মঙ্গলবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ