প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৩, ৭:৫০ এ.এম
পীরগঞ্জে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা
![]()
লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ।
বুধবার ( ১২ এপ্রিল ) দুপুরে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিয়াংকা রেস্তোরাঁ ও বাংলাদেশ হোটেলকে ২ হাজার টাকা করে ৪ হাজার, এন এন ট্রেডার্স এবং চান মিয়া পান স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী ,
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা , ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয় । এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয় ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী ।
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ