প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৩, ২:০৭ পি.এম
মাওলানা আতিক উল্লাহ বাবুনগরীর মায়ের ইন্তেকাল : জাতীয় আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার শোক প্রকাশ
![]()
নুরুল কবির আরমান ,বিশেষ প্রতিনিধি
গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী,জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী'র মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ(৯ এপ্রিল)রোববার সকাল ৯টায় ফটিকছড়ি বাবুনগর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন করেন।
এ দিকে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ,সহ সভাপতি মাওলানা মুফতি মঈন উদ্দিন ও সেক্রেটারি মাওলানা নূরুল কবির আরমান মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী'র মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নেতৃদ্বয় মহান আল্লাহর নিকট মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন ।আমিন
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ