প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ২:৫৭ পি.এম
জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযান,সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রফতার
![]()
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-.
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে।
৩০(মার্চ) বুধবার গ্রেফতারকৃত দুই আসামীকে সুনামগঞ্জ জেল-হাজতে হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানাযায়,২৮ (মার্চ) মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক মিজানুর রহমানের দিক নির্দেশনায় সাব-ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সাব-ইন্সপেক্টর অলক দাশের নেতৃত্বে পুলিশদল পৃথক ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার ইলালপুর গ্রামের লালমন চন্দ্র শীলের পুত্র (দক্ষিণ সুরমার) জিআর-২২/১৯ মালার সাজাপ্রাপ্ত পলাতক আসামী নয়ন চন্দ্র শীল ও বিটিলপাড়া কাটাপাড়া গ্রামের মনির মিয়ার পুত্র ১২(৩০)২৩ ধারা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারের ব্যাপারটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক মিজানুর রহমান জানান,পলাতক আসামীদের গ্রেফতার করে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছ।
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ