প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৪:৫৪ এ.এম
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
![]()
মোঃ নওয়াব ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইয়াছিন মিয়া (৯) বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। গতকাল ২৭ মার্চ সোমবার বিকেলে বাসার পাশে ঘুড়ি উড়াতে গিয়ে সে এ দুঘর্টনার কবলে পড়ে । সে কিশোরগঞ্জ জেলার বৌমারী এলাকার কামাল হোসেনের ছেলে। তারা স্বপরিবারে গোলাকান্দাইল গ্রামের বাবু ফকিরের বাড়িতে ভাড়ায় থাকে । পরে ইয়াছিন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ