প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৩, ৪:২৭ পি.এম
কয়রায় দুই মণ হরিণের মাংস ফেলে পালাল পাচারকারী
![]()
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা।
খুলনার কয়রা উপজেলায় ৮২ কেজি হরিণের মাংস রাস্তায় ফেলে পালিয়েছে পাচারকারীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আংটিহারা বেড়িবাঁধ থেকে চার বস্তা হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড। এ সময় হরিণের ২০টি পা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।পরে সেখান থেকে ৪টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ