
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি কে এম ইউসুফ
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত আল -আমিন ইসলামি একাডেমি নামক দ্বীনি প্রতিষ্ঠান। অত্র মাদ্রাসাটিতে অত্যন্ত সুনামের সাথে ২০১৪ সাল থেকে অদ্যবধি পাঠদান হয়ে আসছে। এই মাদ্রাসার ছাত্র-ছাত্রী হলো প্রায় ২০০ জন। এখানে অনেক মেধাবী গরিব ছাত্র-ছাত্রীও রয়েছে। তাদেরকে পড়ানো হয় মাদ্রাসার সংরক্ষিত গৌরাবা ফান্ড থেকে। উক্ত মাদ্রাসার এই সালের পাঠদান আলহামদুলিল্লাহ জানুয়ারীর পহেলা তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বই উৎসবের মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। উক্ত মাদ্রাসাতে প্রতিবছরের মত এই বছরেও ছবক ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর হলিহার্ট স্কুল এন্ড কলেজের সম্মানীত অধ্যক্ষ এম,এম নাছিরুদ্দিন মাহমুদ সাহেব। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাও: কাজী মুহাম্মাদ ইউসুফ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিশেষ মেহমান হিসাবে অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক ডা: হারুনুর রশিদ দেওয়ান। এছাড়াও আরো বক্তব্য প্রদান করেছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাও: জহিরুল ইসলাম সাহেব ও সিনিয়র শিক্ষক মাষ্টার আহসান হবীব (শাহাবুদ্দিন) সাহেব। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ছবক ও দোয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার ও করা হয়েছে।
