খুলনার ডুমুরিয়া থানা পুলিশের চৌকস অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামীদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ মনিরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে থানার কোমরাইল এলাকার আলতাপেড় মোড় নামক স্থানে অভিযান চালিয়ে থানার শাহাপুর গ্রামের মাদক ব্যবসায়ী জি.এম হাবিবুর রহমান (২৮), সোহান মোড়ল (২৮) ও রুবেল গাজী(৩২) কে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক দ্রব্য কেনা-বেচার কাজে ব্যবহ্রত একটি মোটর সাইকেল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।