মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করার মাধ্যমে ঐতিহ্যবাহী নদীটি দখল মুক্ত করা হয়। উল্লেখ্য, অত্র উপজেলার ঐতিহ্যবাহী নদ-নদীর মধ্যে শিবসা নদী অন্যতম। এটি অত্র এলাকার প্রধান নদী বললেও ভুল হবে না। এই নদীর মাধ্যমে উপজেলা সদর সহ গোটা উপজেলা এবং আশে পাশের কয়েকটি উপজেলার পানি নিষ্কাসন হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপজেলা সদরের কয়েক কিলোমিটার জুড়ে নদীটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কতিপয় মহল নিজেদের দাবী করে নদীর চরভরাটি জমি বাঁধ দিয়ে নিজেদের দখলে নেয়। অবশেষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে এস্কেভেটার দিয়ে বাঁধ অপসারণ করার মাধ্যমে নদীটি দখল মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু। এ ব্যাপারে ইউএনও মমতাজ বেগম বলেন, নদীটি এখনো প্রবাহমান জোয়ার-ভাটা হয়। জোয়ার-ভাটা হয় এমন নদীর জমি ব্যক্তিগত দাবী করে কেউ দখলে রাখতে পারে না। এ আঙ্গিকেই নদীটি দখল মুক্ত করে প্রবাহমান জোয়ার-ভাটা স্বাভাবিক করা হয়।