
নওগাঁ জেলার বদলগাছীতে ডাকাতি হওয়া ধান বোঝাই ট্রাকসহ আটজন ডাকাতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় নওগাঁ বদলগাছী রাস্তার হার্টিকালচারের সামনে থেকে ড্রাইভার ও হেলপারকে মারধর করে ধান বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৩৬৭৫) নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। থানাও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মান্দা ফেরীঘাট থেকে ধান নিয়ে নীলফামারী উদ্দেশ্য যাবার পথে নওগাঁ বদলগাছী উপজেলার হার্টিকালচারের নিকট পৌছলে রাত আনুমানিক ১১টার দিকে পিছন থেকে ১০/১১জন ডাকাত মিনি ট্রাক(যশোর-ড-১১-০৯৯৬) নিয়ে ট্রাকের পথ রোধ করে ট্রাকের চালক ও হেলপারকে মারধরকে ট্রাকটি ছিনিয়ে নেয়। কোন কুল কিনারা না পেয়ে চালক ও হেলপার পার্শ্ববর্তী গ্রামে গিয়ে বিষয়টি জানালে গ্রামের লোকেরা সাথে সাথে থানায় বিষয়টি জানায়। পরে থানা পুলিশ ধাওয়া করে বগুড়ার দুপচাচিয়া থেকে ধান বোঝাই ট্রাকসহ আটজন ডাকাতকে আটক করে। গাড়ির চালক রাসেল(৪৫) বলেন, নওগাঁর বদলগাছীর হার্টিকালচারের সামনে ছোট মিনি ট্রাক(যশোর-ড-১১-০৯৯৬) করে অজ্ঞাতনামা কতিপয় ডাকাতরা ট্রাকে করে আসে এবং বলে যে, ধান পড়ে যাচ্ছে। তখন আমরা গাড়ী দাঁড় করানোর পরেই ১০/১১জন ডাকাত গাড়ীর জানালার গ্লাস ভেঙ্গে আমাকেসহ আমার হেলপারকে মারধর করে ধান বোঝাই গাড়ীটি ছিনিয়ে নেয়। আমার কাছে মোবাইল না থাকায় পার্শ্ববর্তী গ্রামে গিয়ে গ্রামের লোকজনকে আমাকে থানার পৌছে দিতে বললে গ্রামের স্থানীয়রা সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ট্রাকটিকে ট্রাকিং করে বগুড়ার দুপচাচিয়া থেকে উদ্ধার করে।
