নুরুজ্জামান লিটন,বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশায় ট্রাক্টরের চাপায় সুজন বর্মন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সুজন বর্মন উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার মৃত দেবেন বর্মনের ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, নিহত সুজন বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই সুজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।