কয়রা,(খুলনা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি মোয়াজ হোসাইন।
এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আমাদী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মুফতি মোয়াজ হোসাইন বলেন, জনগণের পাশে থেকে আমাদী ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও সামাজিক সমস্যা সমাধানে আমি সর্বদা আপনাদের পাশে থাকতে চাই।
তিনি আসন্ন নির্বাচনে ১নং আমাদী ইউনিয়নের সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
তার মতে,আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থনই পারে আমাকে আমাদী ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ করে দিতে।
সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী
মুফতি মোয়াজ হোসাইন।
চেয়ারম্যান প্রার্থী
১নং আমাদী ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা