নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিলক ফকিরাঘাট মানবিক টিমের উদ্যোগে ৬ষ্ঠ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দক্ষিণ রাঙ্গুনিয়ার প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ও সোনোলজিস্ট ডা. ফেরদৌসী বেগম, চর্ম ও যৌন রোগ এবং ডায়াবেটোলজি বিষয়ে অভিজ্ঞ ডা. প্রমিজ বড়ুয়া এবং ডা. আতিকুল ইসলাম চৌধুরী।
ক্যাম্পে সার্বিক নিরাপত্তা ও পরিদর্শনে ছিলেন শিলক উপথানার ইনচার্জ আব্বাস উদ্দিন ও পুলিশ সদস্য মিন্টু নাথ। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, পল্লী চিকিৎসক সাইফুদ্দিন ও জুলন দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সিজন দাস ও ডা. আবু তাহের। মানবিক টিমের উপদেষ্টা ও সদস্যবৃন্দ ক্যাম্পটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।