কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর নির্দেশনায় বিএনপি সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপনের উদ্বোধন করেছে রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দল। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন এই বৃক্ষ রোপনের উদ্বোধন করেন।
পেড়িখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আবু হানিফা, সদস্য সচিব রনি ইজারদার, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল, উজলকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সকল ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই বৃক্ষরোপণের উদ্বোধন করেন।
এ সময় পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালী দাখিল মাদ্রাসা, পেড়িখালী সিকিরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুকুরিয়া পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।