খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন খুলনার ডুমুরিয়া উপজেলার নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নাম্বার ১৭৮৪ কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে ৬ টি পদে নতুন ৬ জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ৬ টি পদে মোট ৬ জন সদস্যকে।অন্তর্ভূক্ত করা হয়।
ত্রি- বার্ষিক মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ গাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কার্যনির্বাহী কমিটিতে সাংঠনিক সম্পাদক হিসেবে খান জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যে পদে সহ-সভাপতি মমিন খান, সহ -সাংগঠনিক সম্পাদক শহীদ, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মোল্যা মিজানুর রহমান,সহ-ক্যাশিয়ার পদে শহিদুল সরদার ও কার্যকরী সদস্য পদে মোঃ জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার শেষে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ গাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজীর নেতৃত্বে ৬ টি পদে নির্বাচিত নতুন ৬ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং অন্তভূক্তকরণ ৬ জন সদস্য কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অন্তর্ভুক্ত নতুন সদস্যেরা শ্রমিক ইউনিয়নের কল্যাণ,উন্নতি, শ্রমিক ইউনিয়নের একতা, আইন- শৃঙ্খলা বজায় রাখা ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে সকল শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের পাশে থাকার শপথ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন।