মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি
নোয়াখালী-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম-এর সহধর্মিনী জোৎস্না আরা বেগম গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়ার আকুল আবেদন জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া।
এক বিবৃতিতে আবু আহাম্মদ সেলিম মিয়া জানান, সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের সহধর্মিনী জোৎস্না আরা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
আবু আহাম্মদ সেলিম মিয়া বলেন, “জোৎস্না আরা বেগম একজন মহীয়সী ও পরোপকারী নারী। মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করে সুস্থ অবস্থায় প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দেন।”
তিনি দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী, নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের জনগণসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি জোৎস্না আরা বেগমের দ্রুত রোগমুক্তির জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।
এদিকে সংসদ সদস্যের সহধর্মিনীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় নোয়াখালী-৫ আসনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।
মহান আল্লাহ জোৎস্না আরা বেগমকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং তাঁকে সুস্থভাবে পরিবারের মাঝে ফিরিয়ে দিন—আমিন।