কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা চত্বরে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান এবং বাগেরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, জেলা বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, হাদিউজ্জামান হিরো, এডভোকেট ফারহানা জাহান নিপা, শেখ হাফিজুর রহমান, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, সিকদার হারুন আল রশিদ, শরিফুল কালাম কারিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবনেতা ওমর আলী মুন্না, মনিরুজ্জামান মান্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, কৃষকদলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল তরফদার নেওয়াজ, মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, মহিলা নেত্রী শিরিনা আক্তার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ১৭ বছর যাবত বিএনপি নেতা কর্মীরা হামলা মামলা শিকার হয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছে। সর্বশেষ বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের সাথে ছাত্র জনতা অংশগ্রহণ করে। অবশেষে মসনদ থেকে বিদায় হন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। বর্তমান সরকারকে প্রত্যেকেরই সহায়তা করতে হবে। বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল গ্রুপিং দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।