স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী উপলক্ষে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।
১লা আগস্ট শনিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা জামায়াতের উপজেলা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি সাজিদুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম প্রমুখ।
সমাবেশে অবিলম্বে জুলাই গণহত্যার বিচার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবী জানান বক্তারা। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ শেষে জুলাই শহীদদের স্মরণে ও আহত যোদ্ধাদের সুস্থতা এবং দেশ ও জনগনের কল্যান কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।