কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
রবিবার (২ আগস্ট) দুপুরে বাগেরহাটের ফকিরহাট পিলজংগ এলাকায় অবস্থিত "গ্লোবাল এডুকেশন ইনিস্টিউট" মিলনায়তনে অনুষ্ঠিত হবে দেশের ইমাম-খতীব, মোয়াজ্জিন ও ওলামায়েকেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ বাগেরহাট জেলার মতবিনিময় সভা। এ উপলক্ষে আজ শনিবার সকালে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতীব সংস্থার সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি (হাফিঃ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী (হাফিঃ)। তাছাড়া জেলার সকল মসজিদের ইমাম ও মুফতিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান বলেন, মতবিনিময় সভাটি ওলামায়ে কেরামদের জন্য ইতিহাসের বৃহত্তম মিলনমেলা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন বাগেরহাট জেলার প্রায় ২ শতাধিক ইমাম ও খতীবগণ এ মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে ওলামায়ে কেরামদের মিলনমেলার আয়োজন করা হবে।