পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে PROTISTHAA প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে, Action Against Hunger (ACF)-এর সহযোগিতায় এবং European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO)-এর অর্থায়নে পরিচালিত PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের আওতায় চরদুয়ানী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি, সিপিপি ইউনিয়ন টিম লিডার, সিভিও সদস্য, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় PROTISTHAA প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপরিধি, প্রত্যাশিত ফলাফল এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন PROTISTHAA প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. মিরাজ হোসেন।
উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শের ভিত্তিতে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়।
সভায় বক্তারা দুর্যোগ পূর্বাভাসভিত্তিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত মানবিক কার্যক্রম বাস্তবায়নে PROTISTHAA প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাটি সঞ্চালনা করেন PROTISTHAA প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর গাজী ওবায়দুল হক। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।