কয়রা, (খুলনা )প্রতিনিধি
মফস্বল সাংবাদিকদের অধিকার আদায় ও পেশার মান উন্নয়নে কাজ করা জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি - বিএমএসএস এর ২০২৬-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মোঃ মোক্তার হোসেনকে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান এবং মহাসচিব মোঃ সগীর আহমেদএর অনুমোদনক্রমে ২০-০৭-২০২৬ তারিখে Memo No-B.M.S.S.C.E.C.A. 1/2026-2027 নং স্মারকে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে নবনির্বাচিত সহকারী সম্পাদক মোঃ মোক্তার হোসেন বলেন, বিএমএসএস-এর চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি তার যথাযথ মর্যাদা রাখবো। মফস্বলের নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন,চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান-এর দূরদর্শী নেতৃত্বে বিএমএসএস মফস্বল সাংবাদিকদের শেষ ভরসাস্থল হয়ে উঠেছে। আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।
নতুন কমিটির লক্ষ্য
নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রধান লক্ষ্য হলো-
*মফস্বল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হয়রানি প্রতিরোধ। *পেশাগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ।
*হলুদ সাংবাদিকতা প্রতিহত করে সাংবাদিকতার মান রক্ষা।
* দুস্থ ও অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানো।
মোঃ মোক্তার হোসেনকে এই পদে মনোনীত করায় বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান মহাসচিব মোঃ সগীর আহমেদ সহ কেন্দ্রীয় ও সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
একই সাথে তিনি দায়িত্ব পালনে সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।