মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলা-এর ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজার ঐতিহ্যবাহী নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান তৌফিকুর রহমান এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ছালা উদ্দীন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রজবেন নেছা (বিদ্যুৎসাহী সদস্য), মমিনুল হক, রৌশন আরা, শাহেনা আক্তার, আবদুর রহমান, নাজিম উদ্দীন, তাছলিমা বেগম, মোঃ ইলিয়াছ, সামছল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেনা আক্তার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হবে।
এদিকে, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী ও রাজনীতিবিদ আবু আহাম্মদ সেলিম মিয়া। তিনি বলেন, “নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি কমিটির সকল সদস্যের সফলতা কামনা করছি এবং বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি প্রত্যাশা করছি।”