ডুমুরিয়া থেকে খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে বাসস্ট্যান্ড চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ জুলাই) বেলা ১১ টায় নিরাপদ খুলনা চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার।
সংগঠনের সদস্য সচিব ফরহাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর আব্দুল মান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, সংগঠনের জেলা সভাপতি সরদার বাদশা,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপদেষ্টা শেখ শাহিনুর রহমান, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাবলু, উপদেষ্টা শেখ শাহিনুর রহমান, এ্যাডভোকেট মুমিনুর রহমান নয়ন, আবুল হোসেন সরদার, মাহবুর রহমান মিঠু,দেলোয়ার হোসেন, সরোয়ার মোড়ল, মনিরুল ইসলাম,মাওলানা খলিলুর রহমান,হাফেজ মতিয়ার রহমান,আব্দুল হক লিটন, আনিস শেখ,হাফেজ মতিয়ার রহমান,রবিউল আলম,হাবিবুর রহমান খান, মাওলানা তৌফিকুর রহমান, আহমেদ আলী ফকির,আল-আমিন, খান শফিকুল ইসলাম, মোনায়েম গাজী, শেখ আব্দুল গফফার,রেজওয়ান হোসেন,সরদার দৌলত হোসেন, মোঃ অলিয়ার রহমান, মনিরুল ইসলাম, আঃ কাদের, টুটুল কুন্ডু,আরিফ শেখ,পারভেজ গাজী, আনিচ শেখ, মোঃ নজরুল হালদার,আব্দুল আজিজ,খান জাহিদ হাসান সহ জনপ্রতিনিধি,রাজনৈতিকব্যক্তিবর্গ,সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মতিয়ার রহমান ও গীতা পাঠ রঞ্জন কুমার সরদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি জাতির জন্য এক মারাত্মক অভিশাপ। যুব সমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করা দেশের ও জাতির দায়িত্ব। সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিক্ষিত ও অশিক্ষিত সকল শ্রেণীর মানুষ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করলে মাদকাসক্তি প্রতিরোধ সম্ভব। তরুণদের জন্য শিক্ষামূলক কার্যক্রম, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈতিক শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা জাতির উন্নয়নের জন্য অপরিহার্য। প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে এবং মাদকাসক্তি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা, কঠোর আইন, পরিবারিক তদারকি এবং যুব সমাজের নৈতিক শিক্ষার সমন্বয়ই জাতিকে মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজের পথে এগিয়ে নিয়ে যাবে। একত্রে কাজ করলে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা সম্ভব এবং জাতির ভবিষ্যৎ নিরাপদ করা যায়।