পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় মৌচাক সাহিত্য-সাংস্কৃতি সংসদের উদ্যোগে জ্যৈষ্ঠের ফলাহার ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।মৌচাক সাহিত্য-সাংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক পঞ্চানন মল্লিকের সার্বিক পরিচালনায় এবং সংগঠনের সভাপতি কবি-শিক্ষক অসীম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি-শিক্ষক খলিলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সাংবাদিক সাইফুর মিনা। প্রধান আলোচক ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ.এম.এ. রাজ্জাক, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় মহাসচিব রোটারিয়ান শাখাওয়াত হোসেন স্বপন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ এবং বিশিষ্ট সাংবাদিক আলাউদ্দীন রাজা, সাংবাদিক বদিউজ্জামান।বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সৌহার্দ্য সিরাজ ও প্রভাষক সেবক বিশ্বাস।অনুষ্ঠানের শুরুতে ছোট্ট সোনামণিরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। বক্তারা সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশ এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলা মাস জ্যৈষ্ঠকে ঘিরে ঐতিহ্যবাহী ফলাহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কাঠাল, আম,তাল, জাম, লিচু,ছবেদাসহ বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আঞ্চলিক গান পরিবেশন করেন আঞ্চলিক শিল্পি জি এম এমদাদ, কবিতা আবৃত্তি করেন আঞ্চলিক কবি কওসার আলী মোড়ল, কবি পাপিয়া সুলতানা, কবি জেবা খান, নাহিদ নির্জন নিল,শুসান্ত বিশ্বাস, রবিউল ইসলাম,শিশু কবি আফিয়া,মোহনা ঘোষ,নাইম দুবাই,প্রমা বিশ্বাস প্রমুখ।