সকালের সংবাদ ডেস্ক,খুলনাঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনার ডুমুরিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জিয়া সাইবারফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক এইচ এম মোসলেহ উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই উৎসব সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তিনি আরও বলেন, ধর্মীয় এই পবিত্র উৎসবের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়। তাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুখী ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন।