নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ‘কুরবান: মর্যাদা ও বিধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০মে)বাদে মাগরিব জামিয়া মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের সম্মানিত মহাপরিচালক, প্রবীণ আলেমে দ্বীন হযরত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরি (হাফি.)।
পবিত্র কুরআনে কারিমের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারের মুহাম্মদ ইকবাল আজিমপুরির স্বাগত বক্তব্যের পর সেমিনারের মূল বিষয়ের ওপর সূচনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শাইখ হারুন আজিজি নদবি (হাফি.)।
সেমিনারে মূল আকর্ষণ ছিল জামিয়ার মেধাবী ছাত্রদের বিষয়ভিত্তিক ও বহুভাষিক উপস্থাপনা। শিক্ষার্থীরা কুরবানির ধর্মীয় গুরুত্ব, তাৎপর্য ও মাসায়েল নিয়ে অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে আরবি, উর্দু, বাংলা এবং ইংরেজি ভাষায় বক্তব্য তুলে ধরেন। উপস্থিত সুধীজন ও শিক্ষকমণ্ডলী ছাত্রদের এই বহুমুখী মেধা ও ভাষার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে জামিয়ার শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেমিনারের মর্যাদা ও সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
এ সময় জামিয়ার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আইয়ুব বাবুনগরি, হযরত মুফতি মীর হুসাইন, হযরত মুফতি রহিম উল্লাহ, হযরত মাওলানা ফরিদুল আলম সাতকানিয়া, হযরত মাওলানা মুফতি ইকরাম, হযরত মাওলানা তালহা জুবাইর, হযরত মাওলানা ফরিদুল আলম আমিনী, হযরত মাওলানা হাফিজ মিজানুর রহমান ইমামী, হযরত মাওলানা মাহমুদ ইজহার আব্দুল্লাহপুরী, মাওলানা ক্বারি আব্দুল খালেক, মাওলানা ক্বারি ওসমান, মাওলানা ক্বারি নুমান, মাওলানা মুইনুল ইসলাম, মাওলানা সোহাইল ও মাওলানা হাফিজ নেজাম প্রমুখ।
সভাপতির সংক্ষিপ্ত নসিহত ও আখেরি মোনাজাতের মাধ্যমে অত্যন্ত সফলভাবে এই দ্বীনি সিম্পোজিয়ামের সমাপ্তি ঘটে।