নুরুল কবির আরমান ,বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ২১ মে ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩টায় খাগড়াছড়ি টাউন হলে এক বর্ণাঢ্য 'নবীন আলেম সংবর্ধনা ও নসীহা মজলিস' এর আয়োজন করা হয়েছে। ১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী নবীন আলেমদের সম্মাননা জানাতে এই মহতী অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়ে নসীহত পেশ করবেন হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আশরাফ আলী নিজামপুরী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মীর হোসাইন।
খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই মজলিশ সর্বস্তরের তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।