
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর, দেশবরেণ্য প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. এর নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ২টায় মরহুমের পরিচালিত লোহাগাড়া পদুয়া আল- জামেয়াতুল আনওয়ার হেমায়াতুল ইসলাম মাদ্রাসা মাঠে
বিপুল সংখ্যক শোকার্ত তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নামাযে জানাযায় ইমামতি করেন, আল্লামা কুতুবউদ্দিন নানুপুরী। নামাযে জানাযা শেষে মাদ্রাসার কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
বিশাল এ নামাযে জানাযার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব শামসুল ইসলাম, সাতকানিয়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, মহাসচিব মুফতি মুসা বিন ইযহার, আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মাওলানা জাকারিয়া আজহারী, হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী, চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু নোমান, মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, বাঁশখালীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক বিষয়ক সচিব শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মরহুমের বড় ছেলে, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, জামেয়াতুল আনওয়ার হেমায়াতুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হক, মরহুমের কনিষ্ঠ ছেলে মাওলানা আনওয়ার শাহ প্রমুখ।
এছাড়াও নামাযে জানাযায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মুফতি মুহাম্মদ আলী কাসেমী, মুফতি মুখলিসুর রহমান কাসেমীসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর, চট্টগ্রাম, ময়মনসিংহ, কক্সবাজারসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নামাযে জানাযায় শরীক হন।
স্মৃতিচারণকালে নেতৃবৃন্দ বলেন, আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. ছিলেন, অত্যন্ত নম্র, ভদ্র, বন্ধুবৎসল, নিরহঙ্কারী, ব্যক্তিত্বসম্পন্ন সর্বজনশ্রদ্ধেয় বর্ষীয়ান ইসলামী রাজনীতিবিদ। আজীবন দ্বীনি শিক্ষা বিস্তার ও ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ একজন সংগ্রামী অভিভাবক ও বিপ্লবী রাহবার হিসেবে তিনি অবিস্মরণীয় অবদান রেখে গিয়েছেন।
উল্লেখ্য, আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. ৮ মে (জুমাবার) বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম লোহাগড়া উপজেলার পদুয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে রেখে যান।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব ও কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. বাংলাদেশের একজন প্রবীণ ও বিদগ্ধ ইসলামি রাজনীতিবিদ। তিনি ২০১৯ সাল থেকে আমৃত্যু ইখলাস ও দুরদর্শিতার সাথে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে তিনি ছিলেন ইসলামী ছাত্রসমাজের প্রধান অভিভাবক । একই সাথে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রামের পরিচালক এবং চট্টগ্রাম ঐতিহ্যবাহী লোহাগড়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা পদুয়ার প্রধান পরিচালক ছিলেন। দেশবরেণ্য এ আলেমেদ্বীন ও ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্বের ইন্তেকালে দেশের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া।
এদিকে খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. সহ বহু বুযুর্গানেদ্বীনের স্নেহধন্য বর্ষীয়ান ইসলামী রাজনীতিবিদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, অন্যতম উপদেষ্টা মাওলানা হাফেজ আব্দুল হক, জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সদর উপজেলা আমীর মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, যুগ্ম সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমীর হাফেজ মোহাম্মদ সালেম, সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা, মহেশখালী উপজেলার আহবায়ক মাওলানা ওসমান গণি, উখিয়া উপজেলা আহবায়ক মাওলানা গোলাম আকবর খাঁন, সদস্য সচিব মাওলানা আব্দুল হামিদ, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা আহবায়ক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, যুগ্ম আহবায়ক মাওলানা যায়নুল আবেদীন, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, সদস্য মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, মাওলানা দিদারুল আলম, মাওলানা আতাউল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু, সাধারণ সম্পাদক মুহিউদ্দিন খান প্রমুখ।
এক শোক বার্তায় তাঁরা বলেন, আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. এর ইন্তেকালে আমরা একজন বর্ষীয়ান এ ইসলামী রাজনীতিবি, মুখলিস অভিভাবক, চৌকস রাহবার ও দরদী মুরুব্বীকে চিরতরে হারালাম। ইসলামী রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে তিনি যে অসামান্য অবদান রেখে সাহসী ভূমিকা পালন করে গিয়েছেন তা যুগ-যুগান্তরে প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সম
