খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি,খুলনা:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়েজনে সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬ টায় ভোরে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ভোরের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুচকাওয়াজ, আলোচনা সভা এবং বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২৬ শে মার্চ) সকাল ৯টায় ডুমুরিয়া কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলি আজগর লবী , বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ওসি মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ডেপুটি কমান্ডার নুরুন নবী খোকা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক,মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ফায়ার সার্ভিস কর্মকর্তা,সাব-রেজিষ্ট্রি অফিস, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ, বেলায়েত হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ হাবিবুর রহমান, আব্দুল মজিদ,বাচ্চু ইলিয়াস হোসাইন, এনামুল বাসার টিটো, জাহাঙ্গীর আলম মুকুল, আব্দুল মজিদ, মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, মহিদুল ইসলাম খান, গাজী সোহেল আহমেদ, ফরিদুল ইসলাম খান সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।