মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করা সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উদ্যোগে আসন্ন ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরিফিনের পরিচালনায় আয়োজিত সভায় আগামী ৯ মার্চ সোমবার মধুবন সুইটস এন্ড কফি হাউস Via Dei Platani 135b তে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলের সার্বিক প্রস্তুতি, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং সংগঠনের সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ইফতার মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিপন, কোষাধক্ষ জাকির হোসেন, প্রচার সম্পাদক আলী হায়দার, সদস্য সালিক আহমেদ, মামুন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবাসীদের অধিকার আদায় এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী ৯ মার্চের ইফতার মাহফিলে ইতালিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন।