মহিউদ্দিন :
বগুড়া রেলস্টেশন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা ছাত্রদল। মানবিক এই উদ্যোগের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
আজ (১ মার্চ) বিকেলে রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রেলস্টেশনে অবস্থানরত দিনমজুর, ছিন্নমূল মানুষ এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার বিতরণকালে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অবহেলিত মানুষদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় পথচারী ও সুবিধাবঞ্চিতরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রোজার সময় এভাবে ইফতার পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বচ্ছ, শাহ্ ইসতিয়াক ইমন, আশিকুর রহমান, রিদয় হাসান, এস,এম জাকির ও মুহিব হাসান এর সার্বিক সহযোগিতা ছিল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, শরিফুল ইসলাম নিরব, রুহুল আমিন, আমিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মিরাজ হোসেন নুর, মোহর প্রান্ত, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ হোসেন, রনি আহ্মেদ রুমান, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব রিয়াজ, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফাহিম শাহারিয়ার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হোসেন।
শহর ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব ও সদস্য সচিব আহসান হাবীব সাকিবও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক নাসিফ আল মারফি, রিয়াজ আহমেদ, ফাহাদ নুর, সানভির সিয়াম, আশফাকুর অভি, আল নাফিউ সীন, মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রদল রমজানের শিক্ষা অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার উদাহরণ স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখাবে বলে জানিয়েছে।