খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
দক্ষ যুব শক্তি,স্বনির্ভর অর্থনীতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খুলনার ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে ২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ডুমুরিয়া কলেজ অডিটেরিয়ামে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানের পঞ্চম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির।
এসময় আরোও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ নাজমুল হক, জিএম বাবলুর রহমান,ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন,সহ প্রশিক্ষণার্থী যুব ও যুবনারী।
এই প্রশিক্ষণ যুবকদের ব্যক্তিগত পর্যায়ে ছোট খামার গড়তে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সাহায্য করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়, যা পরবর্তীতে ঋণ নিতে সহায়ক হয়।