মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিগঞ্জের ৩টি আসনের চুড়ান্ত ফলাফল অনুযায়ী ৩টিতেই বিএনপি’র অভুতপূর্ব বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়ের মধ্য দিয়েই প্রমাণিত হল যে, মানিকগঞ্জের মাটি বিএনপি’র ঘাটি। দীর্ঘদিন পরে হলেও হারিয়ে যাওয়া সেই বিএনপি’র ঘাট আবার পুনরুদ্ধার হলো।
মানিকগঞ্জ-১( ঘিওর, দৌলপুর,শিবালয় )আসনে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে এসে এ জিন্নাহ কবির ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।হাতপাখা প্রতীকে মোঃ খোরশেদ আল মেয়েছে ৩২৪৭, ট্রাক প্রতীকে মোহাম্মদ ইলিয়াস হোসাইন পেয়েছে ১০৬৬ কলম প্রতীকে মোহাম্মদ শাজাহান পেয়েছে ২৮৩, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে আব্দুল আলী বেপারী পেয়েছেন ৬৯৬৬টি ভোট।
মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর, সদর) সংসদীয় আসন ১৭৯ এর মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৬টি। এসকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে।এর মধ্যে বিএনপি ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১,৭৫,৭৭৬ ভোট, নিকটতম প্রতিদন্ধী খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে মো.সালাহ উদ্দিন পেয়েছেন ৮১,৫৩১ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এস,এম আব্দুল মান্নান পেয়েছেন ৭০৮১।
মানিকগঞ্জ ৩(মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) সংসদীয় আসনে-১৭০ এর মোট কেন্দ্র রয়েছে ১৫২টি। এসব ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি’র ধানের শীষ প্রতীকে ১লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোঃ সাঈদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। বিএনপি'র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৫৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলাম খান পেয়েছেন তিন হাজার ৬১০ ভোট, বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী শাহজাহান আলী সাজু পেয়েছেন তিন হাজার ৫১০ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিন আহমেদ পেয়েছেন দুই হাজার ৭৮৭ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশাহ পেয়েছেন এক হাজার ৯৬৬ ভোট, জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ পেয়েছেন এক হাজার ৩৩৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৬৮৪ ভোট।
মানিকগঞ্জ জেলার তিনটি আসনের সর্বমোট ভোট ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন।ভোটাররা উৎসবমুখর পরিবেশে ৫১৫ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।